1
1
সুমিত দে, চাটরু বেল্ট, জম্মু-কাশ্মীর: জম্মু-কাশ্মীরে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ যৌথ নিরাপত্তা বাহিনী চালানো অপারেশনে এক জইশ জঙ্গি খতম হয়েছে। সেনা (Indian Army), পুলিশ ও সিআরপিএফ (CRPF) যৌথভাবে পাসারকুট এলাকায় অভিযান চালায়।
গোপন সূত্রে খবর পাওয়ার পর কিশতওয়ারের জঙ্গলে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এক জঙ্গি নিহত হয়েছে, অপরজনের খোঁজ চলছে।

গোয়েন্দা সূত্র জানাচ্ছে, জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে পাকিস্তানি মদতপুষ্ট জইশ-এ-মহম্মদ এবং অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বড় কোনও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
এর আগে, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পুলিশ ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে কয়েকজন আইএসআইএস সদস্য বলে জানা গেছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযান স্পষ্ট করে দিল যে, ভূস্বর্গের আনাচে-কানাচে সন্ত্রাসীরা নিজেদের ঘাঁটি গেঁড়ে রেখেছে।
নিরাপত্তা বাহিনী এখনও অপর জঙ্গির খোঁজে কিশতওয়ারে তল্লাশি অভিযান চালাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।