Popular Posts

শনিবার প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা কীভাবে দেখবেন নিজের নাম? জানাল নির্বাচন কমিশন

সুমিত দে,কলকাতা:এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে বহু ভোটার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, তালিকা প্রকাশের পর অনলাইন ও অফলাইন—দুই ভাবেই নাম যাচাই করা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন নাম?
ভোটাররা নিচের প্ল্যাটফর্মগুলির মাধ্যমে নিজেদের নাম খুঁজে নিতে পারবেন—
Election Commission of India-এর অফিসিয়াল ওয়েবসাইট
Chief Electoral Officer West Bengal-এর ওয়েবসাইট
ECI Net মোবাইল অ্যাপ
নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম ও EPIC নম্বর (ভোটার কার্ড নম্বর) দিলে তালিকায় নাম রয়েছে কি না এবং কোন ক্যাটাগরিতে রয়েছে তা দেখা যাবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal জানান, যদি কোনও সমস্যা না থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই নাম দেখা যাবে।


কোন স্ট্যাটাসে কী বোঝায়?
Adjudication / বিচারাধীন: নাম যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি
Deleted / মুছে দেওয়া হয়েছে: তালিকা থেকে নাম বাদ পড়েছে
অফলাইনে কীভাবে যাচাই করবেন?
রাজ্যের সমস্ত বুথ স্তরের আধিকারিক (BLO)-দের হাতে ভোটার তালিকার হার্ড কপি থাকবে। ভোটাররা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে সরাসরি নাম যাচাই করতে পারবেন।
এছাড়া বিভিন্ন জেলার District Election Officer-দের ওয়েবসাইটেও নাম ও EPIC নম্বর দিয়ে একই পদ্ধতিতে তালিকা দেখা যাবে।
রাজনৈতিক দলগুলির জন্য বিশেষ ব্যবস্থা
রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তালিকার সফট কপি সরবরাহ করবে সিইও দফতর।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর কোনও অসঙ্গতি নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *