Popular Posts

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের জনসভা

সুমিত দে, সুন্দরবন:বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বাংলায়। সেই আবহেই রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। জানা গেছে, দুপুর প্রায় দুটো নাগাদ তাঁর সভা শুরু হওয়ার কথা।


তৃণমূল কংগ্রেসের দাবি, এই একই মাঠে এর আগে বিজেপির সভায় দিল্লির নেতারা এবং রাজ্যের বিরোধী নেতারা নানা মিথ্যাচার করেছেন। সেই সব অভিযোগের জবাব দিতেই আজ গোপীনাথপুরের সভা থেকে সরাসরি পাল্টা বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুয়ারে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে আজ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, অপরিকল্পিত SIR প্রক্রিয়া থেকে শুরু করে বাংলার প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা—বিভিন্ন ইস্যুতে বারবার বাংলার মানুষকে টার্গেট করছে বিজেপি।
এই প্রেক্ষাপটে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ, কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়—এমনটাই মনে করছেন All India Trinamool Congress–এর কর্মী-সমর্থকরা।
সভাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। রেকর্ড ভিড়ের আশা করছে তৃণমূল নেতৃত্ব। সভাস্থল প্রস্তুত করা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রশাসনের তরফে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে।


রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে সুন্দরবনের এই জনসভা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আজকের সভার দিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *