1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা : ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র কাছে বিনীত অনুরোধ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ Abhishek Banerjee। চতুর্থ দিনের ধর্নার শেষে অভিষেক বলেন, “দিদিকে অনুরোধ করছি, চার দিন ধরে ধর্না চলছে। মানুষের স্বার্থে আপনি রাস্তায় থাকতে চান, কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থেই আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি।”
সারা বছর রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার পরেও খারাপ আবহাওয়ার মধ্যে ধর্মতলায় দীর্ঘ সময় ধরে ধর্নায় বসে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক। তাঁর কথায়, “ঝড়-জল-বৃষ্টির মধ্যে নিজের শরীরের উপর এতটা চাপ দেবেন না। Trinamool Chhatra Parishad এবং Trinamool Youth Congress তো আছে। আমরাও ময়দানে আছি।”

দলনেত্রীকে আশ্বস্ত করে তিনি জানান, সংগঠনগতভাবে তৃণমূল প্রস্তুত। তাঁর দাবি, রাজ্যে রয়েছে ১ লক্ষ বিএলএ-২ কর্মী, ৩,৩০০ অঞ্চল সভাপতি, ১ লক্ষ বুথ সভাপতি এবং প্রায় ৩,৫০০ ওয়ার্ড প্রেসিডেন্ট।
অভিষেকের বক্তব্য, প্রতিটি বিধানসভা ও বুথে বুথে তৃণমূলের কর্মীরা সতর্কভাবে দায়িত্ব পালন করছেন। “মাঠে-ময়দানে ইঞ্চি ইঞ্চি জমিতে জবাব দেওয়া হবে। আপনার নির্দেশিত পথেই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে,” বলেন তিনি।