Popular Posts

আজই ভোট ঘোষণা: পশ্চিমবঙ্গে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, কমিশন সূত্রে ইঙ্গিত

সুমিত দে,কলকাতা: রবিবার ছুটির দিনেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পথে Election Commission of India। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠকে দেশের পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের সূচি প্রকাশ করবে কমিশনের ফুল বেঞ্চ।
এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোট কত দফায় হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন রাজ্যে তিন দফায় করার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সে ক্ষেত্রে মে মাসের শুরুতেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনের একটি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে ২২ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৩০ এপ্রিল। সেই অনুযায়ী ভোট গণনা ও ফলাফল ঘোষণা হতে পারে ৩ মে। শেষ পর্যন্ত তিন দফার এই সূচিই চূড়ান্ত হয় কি না, তা স্পষ্ট হবে রবিবার বিকালের সাংবাদিক বৈঠকের পর।
এর আগে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করে ভোট পরিচালনার সম্ভাব্য দফা নিয়ে আলোচনা করেছে। বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal জানিয়েছিলেন, প্রশাসন এক দফাতেও নির্বাচন করানোর জন্য প্রস্তুত।
অন্যদিকে সর্বদল বৈঠকে এক দফায় ভোটের দাবি তুলেছিল Bharatiya Janata Party। তবে কমিশন সেই পথে হাঁটবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কমিশন সূত্রের ইঙ্গিত, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতির কথা মাথায় রেখে একাধিক দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি।
এখন নজর বিকাল চারটার ঘোষণার দিকে— সেখানেই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের ভোটের চূড়ান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *