Popular Posts

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

শ্রেয়া সেনগুপ্ত, নেপাল
নতুন সরকারের শপথের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় রাজনৈতিক নাটক নেপালে। শনিবার ভোরে নিজের বাড়ি ভক্তপুরের গুন্ডু এলাকা থেকে গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী KP Sharma Oli-কে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী Ramesh Lekhak-কেও।
জানা গিয়েছে, সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া Balen Shah-এর সরকার গঠনের একদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাঠমান্ডু ভ্যালি পুলিশের দাবি, গত বছরের ‘জেন জি’ বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি।
যদিও নিজের গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি। তাঁর অভিযোগ, নতুন সরকার রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে।


অন্যদিকে, নেপালের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী Sudan Gurung সোশ্যাল মিডিয়ায় এই পদক্ষেপের ব্যাখ্যা দিয়ে লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি এবং বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশকে আইনের আওতায় আনা হয়েছে। এটি কোনও প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা। আমরা বিশ্বাস করি, এই পদক্ষেপের মাধ্যমে দেশ নতুন দিশা পাবে।”
উল্লেখ্য, গত বছর ‘জেন জি’ বিক্ষোভের জেরে প্রবল চাপের মুখে পড়ে ক্ষমতা হারাতে হয়েছিল KP Sharma Oli-কে। সেই ঘটনাকেই কেন্দ্র করে আইনি প্রক্রিয়া এগোচ্ছিল বলে দাবি প্রশাসনের।
নতুন সরকারের শুরুর দিনেই প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারি ঘিরে নেপালের রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *