1
1
বঙ্গ Live কলকাতা ডেস্ক:
অর্থবর্ষের শেষ লগ্নে রাজ্যের বিভিন্ন দফতরের আর্থিক লেনদেন সম্পূর্ণ করতে বিশেষ তৎপরতা শুরু করেছে নবান্ন। সেই কারণে মঙ্গলবার ট্রেজারি ও পে-অ্যান্ড-অ্যাকাউন্টস দফতরগুলি মধ্যরাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০২৫–২৬ অর্থবর্ষের হিসাবনিকাশ চূড়ান্ত করতে শেষ মুহূর্তের বিল নিষ্পত্তি ও সরকারি অর্থপ্রদান সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন দফতর থেকে জমা পড়া বিল দ্রুত নিষ্পত্তি করতে ট্রেজারি কর্মীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, যাতে কোনও বিল বকেয়া না থাকে এবং চলতি অর্থবর্ষের আর্থিক লেনদেন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ করা যায়, সে জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ট্রেজারিগুলিতেও একই নির্দেশ কার্যকর করা হয়েছে।