1
1
শ্রেয়া সেনগুপ্ত, খড়্গপুর
খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী Dilip Ghosh-কে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল খড়্গপুরের পুরীগেট এলাকা। বুধবার এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গাড়ি ভাঙচুরের চেষ্টা এবং পথ অবরোধেরও অভিযোগ ওঠে।
শুধু দিলীপ ঘোষই নন, তার সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বিক্ষোভের মাঝেই শোনা যায় ‘জয় বাংলা’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান, যার ফলে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।
কী অভিযোগ বিক্ষোভকারীদের?
স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলের নোটিশ ঘিরে যখন গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল, তখন একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত হননি বলে অভিযোগ তাদের।

তাদের কথায়, ভোটের সময় হঠাৎ এলাকায় এসে প্রচার করায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।
এই ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকেও যথেষ্ট চাপে পড়তে হয়।
নির্বাচনী প্রেক্ষাপট
উল্লেখ্য, ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হয়েছিলেন Dilip Ghosh। পরে ২০২১ সালে এই আসন থেকেই জয়ী হন Hiran Chatterjee।
এবার আবার নিজের পুরনো আসনে প্রার্থী হয়ে জয়ের লক্ষ্যে মরিয়া বিজেপি। অন্যদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন Pradip Sarkar।
ভোটের আগে এই বিক্ষোভের ঘটনা ঘিরে খড়্গপুরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।