Popular Posts

মমতাকে ‘প্রাণনাশের হুমকি’! পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ কল্যাণের

শ্রেয়া সেনগুপ্ত, পানিহাটি
সর্বপ্রথম সেই কুরুচিকর মন্তব্যের ভুল ধরেছিলাম আমরা বঙ্গ LIVE কলকাতা বিধানসভা ভোটের বাংলায় (West Bengal Assembly Election 2026) বেলাগাম মন্তব্য ও কুরুচিকর রাজনৈতিক আক্রমণের ধারা যেন থামছেই না। এবার খোদ মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে ‘প্রাণনাশের হুমকি’ এবং কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে (আরজি করে নিহত মহিলা চিকিৎসকের মা)।
এই ঘটনায় রবিবার সরাসরি Election Commission of India-এর দ্বারস্থ হন তৃণমূল সাংসদ Kalyan Banerjee। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ওই প্রার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে All India Trinamool Congress।
চিঠিতে কী লিখলেন কল্যাণ?
মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তাঁর অভিযোগ অনুযায়ী ওই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন।
তৃণমূলের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয়ই নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে।
কমিশনের কাছে তৃণমূলের চার দাবি
তৃণমূলের পক্ষে আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে চারটি সুনির্দিষ্ট আর্জি জানিয়েছেন—
১. বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা
২. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা
৩. অভিযুক্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় পদক্ষেপ
৪. নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করে সুস্থ পরিবেশ বজায় রাখা
রাজনৈতিক উত্তেজনা
ভোটের মুখে পানিহাটির মতো স্পর্শকাতর এলাকায় এই ধরনের মন্তব্যে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নির্বাচনের পরিবেশ বিষিয়ে দিতেই এই ধরনের উস্কানিমূলক কথা বলা হচ্ছে। এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
৫ এপ্রিল তারিখ দিয়ে পাঠানো চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে তা অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করতে পারে। এখন দেখার, পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশন শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *