Popular Posts

আজ রাতেই ধ্বংস হতে পারে একটি সভ্যতা! সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

বঙ্গ Live কলকাতা ডেস্ক:
সময়সীমা যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে হুমকির সুর। হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে ইরানের উপর চাপ বাড়িয়ে আবারও বিস্ফোরক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।
মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য শেষ সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সোমবার প্রথম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কঠোর বার্তা দেন ট্রাম্প।


পোস্টে তিনি লেখেন, “আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনও ফিরে আসবে না। আমি এটা চাইনি, কিন্তু পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে।”
এর পাশাপাশি ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলে ভবিষ্যতে আরও “স্মার্ট ও কম সাম্প্রদায়িক চরিত্রের” নেতৃত্ব বসানো হবে, যাতে সেখানে নতুনভাবে উন্নয়ন সম্ভব হয়। তাঁর মতে, বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে চলেছে বিশ্ব।
এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট Strait of Hormuz। প্রণালীটি খুলে দেওয়ার জন্য মার্কিন তেল সংস্থাগুলি প্রশাসনের উপর প্রবল চাপ তৈরি করেছে বলেও জানা গিয়েছে। এরই প্রভাবে সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন তেলের দাম বেড়ে যায় এবং ডলারের দামেও ওঠানামা দেখা যায়।


ট্রাম্পের এই পোস্টের পরই ইরানের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ ঘাঁটি Kharg Island-এ মার্কিন হামলার দাবি করে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম।
তবে একইসঙ্গে কিছুটা নরম সুরও শোনা গেছে মার্কিন প্রশাসনের তরফে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট J. D. Vance জানান, এখনও ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা রয়েছে। তাঁর বক্তব্য,
“বল এখন ইরানের কোর্টে। আমরা জানি ইরান দ্রুত সমঝোতায় আসতে পারে, কিন্তু এবার তারা কিছুটা দেরি করছে। আশা করছি মার্কিন সময় সন্ধ্যা ৮টার মধ্যেই আমরা তাদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাব।”


ফলে যুদ্ধের আশঙ্কা ও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা—এই দুইয়ের মাঝেই এখন নজর বিশ্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *