1
1
শ্রেয়া সেনগুপ্ত, দক্ষিণ ২৪ পরগনা
ভাঙ্গড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উত্তর কাশিপুর থানার পুলিশ। সেই অভিযানে আইএসএফ কর্মী হাবিবুর রহমান মোল্লার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
এরপরই অভিযুক্ত হাবিবুর রহমান মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এল এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
চলতি রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।