1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
আজ সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করল অ্যান্টি নারকোটিক্স সেল। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্ট্র্যান্ড রোডের ইডেন পুলিশ ক্যাম্পের মূল গেটের পাশে পূর্ব দিকের ফুটপাথ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে আনুমানিক ২০ কেজিরও বেশি সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়েছে, যা বাণিজ্যিক পরিমাণের (Commercial Quantity) মধ্যে পড়ে।

আটক ব্যক্তিরা হলেন—
১) জয়দেব পাইক (৩৮), পিতা: প্রয়াত উজ্জ্বল পাইক। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার সীতারামপুরের রামস্বরনপুর এলাকায়।

২) রাজু সর্দার (৩২), পিতা: প্রয়াত জরাসিন্ধু সর্দার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কৃষ্ণনগরের মধুসূদনপুর এলাকায়।

৩) উষা সর্দার (৩৬), স্বামী: রাজু সর্দার, পিতা: বাদল ঘরামি। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কৃষ্ণনগরের মধুসূদনপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি ধৃতরা। ইতিমধ্যেই তল্লাশি, জব্দকরণ ও গ্রেফতারের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে