Popular Posts

ওড়িশায় কন্যা পড়ুয়ার উপর নৃশংসতার নীরবতা: এক বছর ধরে ধর্ষণ, বিজেপি সরকারের নিরাপত্তাহীনতায় গ্রেফতার ৫ শিক্ষক!

সুমিত দে,কেন্দ্রপাড়া, ওড়িশা:বিজেপি শাসিত ওড়িশায় এক বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির এক কন্যা শিক্ষার্থী এক বছরেরও বেশি সময় ধরে পাঁচ শিক্ষক এবং এক কেরানি দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ভয় ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন মুখ খুলতে পারেননি স্কুল পড়ুয়া।
শিশু কল্যাণ কমিটি (CWC)-এর হস্তক্ষেপে কাণ্ডটি প্রকাশ পায়। গত মাসে নাবালিকা তার মায়ের কাছে নির্যাতনের কথা জানালে, পরিবার ১৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরপরই CWC সদস্যরা স্কুলে গিয়ে তদন্ত করেন এবং বিষয়টিকে ‘অত্যন্ত সংবেদনশীল’ হিসেবে উল্লেখ করেন।


এরপর নাবালিকার বাবা এবং CWC রাজকণিকা থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই শনিবার পাঁচ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়, এদের মধ্যে চারজন শিক্ষক এবং একজন স্কুলের কেরানি। তাদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন অপরাধ, শিশুদের সুরক্ষা আইন এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় মল্লিক জানিয়েছেন, আইন অনুযায়ী নাবালিকার জবানবন্দি নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত শিক্ষক ও অভিযোগকারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ঘটনার পর স্থানীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক মহল, বিশেষত নারী ও শিশু অধিকার সংস্থাগুলি বিজেপি সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন। বিশ্লেষকরা মনে করছেন, বেসরকারি স্কুলে শিশুদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে সতর্ক পদক্ষেপ না হলে এমন নৃশংস ঘটনা পুনরায় ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *