Popular Posts

ভাঙড়ে তৃণমূলের শওকত-মোল্লা ও খাইরুলের উপর হামলা, অভিযোগ আইএসএফের দিকে

সুমিত দে,ভাঙড়:ক্যানিং উত্তর-পূর্বের ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে এবং তার সঙ্গে থাকা তৃণমূল নেতা খাইরুল ইসলাম আহত হয়েছেন। অভিযোগের আঙুল আইএসএফ (ISF)-এর দিকে তোলা হয়েছে।
ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায়, ভাঙড়ের পোলেরহাট থানার গাজিপুর এলাকায় দেওয়াল লিখনের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই বিধানসভা ভোট ঘোষণা না হলেও তৃণমূলের দেওয়াল লিখন অভিযান শুরু হয়েছে। প্রার্থীর নামের স্থান ফাঁকা রেখে দলীয় প্রতীক আঁকার মধ্যে আচমকাই আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ঘটনার পর খাইরুল ইসলাম আহত হন। কিছুক্ষণ পর শওকত মোল্লা সেই এলাকা দিয়ে মিটিং শেষ করে ফেরার পথে অভিযোগ করেন যে তাঁর কনভয়ের গাড়ি লক্ষ্য করে বোমা এবং এক রাউন্ড গুলি চালানো হয়। এছাড়া কনভয়ের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।
বিধায়ক শওকত মোল্লা অভিযোগ করেছেন, “এটি আইএসএফ-আশ্রিত সমাজবিরোধীদের কাজ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মদতেই হামলা চালানো হয়েছে। খাইরুলকে হত্যার পরিকল্পনা করা হয় এবং মিটিং চলাকালীন লাইট অফ করে হামলা চালানো হয়।” তিনি আইএসএফ বিধায়কের গ্রেফতারিরও দাবি করেছেন।
স্থানীয়দের মতে, এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভাঙড়ে এই সংঘর্ষ ভোটের আগে রাজনীতির উত্তেজনা আরও বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *