1
1
অভিমুন্য সেনগুপ্ত:বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেই গভীর শোকের ছায়া নেমে এল ভারতীয় ক্রিকেটার Rinku Singh-এর পরিবারে। প্রয়াত হলেন তাঁর বাবা খচান্দ্র সিং। দীর্ঘদিন ধরে চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পরদিনই দলের দায়িত্বে ফিরে আসেন। শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে তাঁকে ফিল্ডিং করতেও দেখা যায়। সেই সময়ই বাবার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক।
চিকিৎসকদের তরফে জানানো হয়, খচান্দ্র সিং মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’ (CRRT)-তে ছিলেন। সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শুক্রবার গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সতীর্থদের শোকবার্তা
রিঙ্কুর এই ব্যক্তিগত শোকের মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ ও ক্রিকেটমহল। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন একাধিক ক্রিকেটার। কঠিন পরিস্থিতির মধ্যেও দলের দায়িত্ব পালন করায় রিঙ্কুর মানসিক দৃঢ়তার প্রশংসাও করেছেন অনেকে।
এই কঠিন সময়ে রিঙ্কু ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে