1
1
সুমিত দে, কলকাতা: কলকাতার রাজ্য বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। এদিন প্রার্থীরা তাঁদের বক্তব্যে এই দায়িত্বকে সম্মানের বলে উল্লেখ করেন এবং মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রার্থীদের মধ্যে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা Rajeev Kumar, অভিনেত্রী Koel Mallick, গায়ক ও রাজনীতিবিদ Babul Supriyo এবং সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী Menaka Guruswamy।
মনোনয়ন জমা দেওয়ার পর Rajeev Kumar বলেন, এটি তাঁর কাছে বড় দায়িত্ব ও বড় সম্মানের বিষয়। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি Mother Teresa-র একটি উক্তি উল্লেখ করে বলেন, ঈশ্বর কখনও এমন দায়িত্ব দেন না যা মানুষ সামলাতে পারে না।

অভিনেত্রী Koel Mallick বলেন, তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। তিনি জানান, কখনও ভাবেননি যে রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পাবেন। মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এবং সকলের আশীর্বাদ কামনা করেন।
অন্যদিকে Babul Supriyo বলেন, সংসদের উচ্চকক্ষে পাঠানোর জন্য তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee-র প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, একজন শিল্পী হিসেবে মঞ্চে যেমন মানুষ প্রিয় গান শোনার অনুরোধ করেন, তেমনই সংসদের এই মঞ্চে মানুষের চাহিদা ও দাবি তুলে ধরার সুযোগ থাকে। ভবিষ্যতে মানুষই বিচার করবেন তিনি দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করতে পারলেন।

সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী Menaka Guruswamy বলেন, রাজ্যসভায় কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে বড় সম্মানের বিষয়। সংবিধানের মূল্যবোধ—সমতা, বৈষম্যহীনতা এবং প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করার লক্ষ্যেই তিনি সংসদে কাজ করবেন বলে জানান।

তৃণমূলের প্রার্থীদের এই মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় দলের কণ্ঠ আরও শক্তিশালী করতেই এই প্রার্থী তালিকা বলে মনে করছে রাজনৈতিক মহলের