Popular Posts

ভোটের মুখে আচমকা ইস্তফা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের, নেপথ্যে কী কারণ?

সুমিত দে,কলকাতা: ভোটের আবহে বড় রাজনৈতিক জল্পনা তৈরি করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন C. V. Ananda Bose। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। তবে ঠিক কী কারণে তাঁর এই আকস্মিক সিদ্ধান্ত, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি।
২০২২ সালে পশ্চিমবঙ্গের ২১তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন আনন্দ বোস। রাজভবনে তাঁর কার্যকালের সময় রাজ্য সরকারের সঙ্গে একাধিক ইস্যুতে সংঘাত যেমন হয়েছে, তেমনই কিছু ক্ষেত্রে সমন্বয়ের ছবিও সামনে এসেছে। রাজনৈতিক মহলের দাবি, ২০২৫ সালের জুন মাস থেকেই তাঁর পদত্যাগ নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল।
এদিকে, তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ২৪তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেতে পারেন R. N. Ravi। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ডঃ আনন্দ বোস বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি রাজস্থানের Birla Institute of Technology and Science, Pilani থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং University of Kerala থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ ব্যাচের কেরালা ক্যাডারের একজন আইএএস অফিসার হিসেবে তিনি প্রশাসনিক জীবন শুরু করেছিলেন।
শুধু প্রশাসক হিসেবেই নয়, একজন লেখক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। উচ্চতর গবেষণার জন্য তিনি মর্যাদাপূর্ণ Jawaharlal Nehru Fellowship লাভ করেন এবং ডি.লিট (D.Litt) সম্মানেও ভূষিত হয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে তিনি পশ্চিমবঙ্গে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। তাঁর নাম কলকাতার Chowringhee Assembly constituency কেন্দ্রের ভোটার তালিকায় নথিভুক্তও হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *