1
1
সুমিত দে, কলকাতা:রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় চার জন আইজি-স্তরের আধিকারিকের দায়িত্বে পরিবর্তনের কথা জানানো হয়েছে। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন শাখায় দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আইজি (অর্গানাইজেশন) ঋষিকেশ মীনা-কে আইজি (প্রভিশনিং) পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে আইজি (প্রভিশনিং) পদে থাকা ইমরান ওয়াহাব-কে দায়িত্ব দেওয়া হয়েছে আইজি (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) পদে।

এদিকে, ঋষিকেশ মীনা অর্গানাইজেশন শাখা থেকে সরে যাওয়ায় সেই পদে আনা হয়েছে আইজি (ট্রাফিক) সিস রাম ঝাঝরিয়া-কে। পাশাপাশি আইজি (সিআইডি) অখিলেশ কুমার চতুর্বেদী-কে ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির অধিকর্তা করা হয়েছে।
স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, প্রশাসনের কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন শাখায় দক্ষতার ভিত্তিতে দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।