Popular Posts

ধরনার চতুর্থ দিনে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটাধিকার রক্ষায় আন্দোলন জোরদারের বার্তা

সুমিত দে,কলকাতা: ‘এসআইআর’ ইস্যুকে কেন্দ্র করে রাজপথের আন্দোলন আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরনার চতুর্থ দিনে উপস্থিত থেকে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।


নিজের বক্তব্যের শুরুতেই তিনি লেখেন, “আমরা সবাই ভারতবাসী শ্রেষ্ঠ পৃথিবীর, আমরা হব মুক্তিদাতা আমরা হব বীর।” তাঁর দাবি, নির্বাচন কমিশন গণতন্ত্রের নিরপেক্ষ রক্ষকের ভূমিকা পালন না করে বিজেপির রাজনৈতিক নির্দেশে কাজ করছে, যা অত্যন্ত নিন্দনীয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অপরিকল্পিত ‘এসআইআর’ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং বিজেপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন কমিশন অতি উৎসাহ দেখাচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতির প্রতিবাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজপথে ধরনায় নেমেছে।
ধরনামঞ্চ থেকে তিনি দাবি করেন, ‘এসআইআর’-এর নামে বাংলায় ভোটারদের প্রভাবিত করার এক “নীরব ও অদৃশ্য জালিয়াতি” চলছে, যা ইতিমধ্যেই মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। বাংলার একজন নাগরিকেরও ভোটাধিকার হরণ হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় বার্তা দেন।


তাঁর কথায়, গণতন্ত্র রক্ষার এই লড়াই আগামী দিনেও চলবে এবং স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক পথেই জবাব দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্য রাজ্যের চলমান আন্দোলনকে আরও তীব্র করার ইঙ্গিত বহন করছে এবং কেন্দ্র–রাজ্য রাজনৈতিক সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *