1
1
শ্রেয়া সেনগুপ্ত ইন্ডোর:বুধবার সকাল থেকেই দেশের দুই শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্দোর এবং দিল্লি—এই দুই জায়গায় পৃথক দুর্ঘটনায় মোট ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত রয়েছেন আরও বেশ কয়েকজন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
ইন্দোরে বাড়িতে আগুন, মৃত ৭
মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকায় একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ৭ জনের।
প্রাথমিক অনুমান, বাড়ির সামনে রাখা একটি ইলেকট্রিক গাড়ি চার্জিংয়ের সময় ব্যাটারিতে বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত।
এই ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও তিনজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লির পালামে আগুন, প্রাণ গেল ৭ জনের
অন্যদিকে, দিল্লি-র দক্ষিণ-পশ্চিম অংশে পালাম এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে তিন শিশুসহ মোট ৭ জনের।
ঘটনার পরপরই দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। বহুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
আতঙ্ক ও প্রশ্ন
একই দিনে দুই শহরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ির চার্জিং নিরাপত্তা ও আবাসিক ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।