1
1
সুমিত দে, কলকাতা:
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য লোডশেডিং ও ভোট প্রক্রিয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী Mamata Banerjee। রবিবার ভবানীপুরে অনুষ্ঠিত প্রথম কর্মিসভা থেকেই তিনি ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা দেন এবং নির্বাচনের প্রতিটি ধাপে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোটার তালিকা নিয়ে উদ্বেগ
চলতি এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভবানীপুর কেন্দ্রের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। পাশাপাশি প্রায় ১৪ হাজার ভোটার অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছেন। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৫৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। এবারের তালিকা সংশোধনের সংখ্যাকে ঘিরে শাসকদলের দাবি, বিপুল সংখ্যক বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।
এই প্রেক্ষিতে কর্মিসভায় নেত্রী নির্দেশ দেন, যাঁদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে, তাঁদের আইনি সহায়তা দিয়ে এসআইআর ট্রাইবুনালে নিয়ে যেতে হবে। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সেদিকে দলীয় কর্মীদের বিশেষ নজর রাখার কথাও বলেন তিনি।

‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর
ভবানীপুর কেন্দ্রের সামাজিক বৈচিত্র্যের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষের সহাবস্থানের জন্য এই কেন্দ্র কার্যত “মিনি ইন্ডিয়া”। এখানে সকল সম্প্রদায় মিলেমিশে উৎসব পালন করেন বলেও উল্লেখ করেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে কুৎসা রাজনীতির অভিযোগ তুলে তিনি কর্মীদের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন।
লোডশেডিং নিয়ে আশঙ্কা
কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোট গণনার সময় অতীতে নন্দীগ্রামে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ধরনের লোডশেডিং আবার ঘটতে পারে। তাই ভোটগ্রহণ থেকে গণনা পর্যন্ত প্রতিটি পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। ভোট শেষ হওয়ার পর কর্মীদের বাড়ি না ফিরে বুথ ও স্ট্রংরুমের উপর নজরদারি বজায় রাখার কথাও বলেন।

কমিশন ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ
নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ তুলে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ভবানীপুরের মানুষকে সমস্যায় ফেলতে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে দলীয় কর্মীদেরই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে।
নির্বাচন যত এগোচ্ছে, ততই ভবানীপুর কেন্দ্র রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শাসক ও বিরোধী— উভয় শিবিরই এই কেন্দ্রকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে বলে রাজনৈতিক মহলের