1
1
শ্রেয়া সেনগুপ্ত, আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গে আসন্ন West Bengal Assembly Election 2026 ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের দামামা বাজতেই রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-মিছিল। সেই আবহেই প্রধানমন্ত্রীর Narendra Modi-র ব্রিগেড সমাবেশ ঘিরে সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ।
অভিযোগ, ৩০০ টাকা ও দুপুরের খাবারের প্রলোভন দেখিয়ে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বাসিন্দা সোমনাথ বর্মণকে ব্রিগেডের সভায় নিয়ে যাওয়া হয়। গত ১২ মার্চ কলকাতার Brigade Parade Ground-এ অনুষ্ঠিত ওই সভায় এসে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। এরপর দিশেহারা অবস্থায় ভুল ট্রেনে উঠে পড়েন সোমনাথ।

ভুলবশত তিনি পৌঁছে যান বিহারের Katihar-এ। সেখানে অসংলগ্নভাবে কথা বলায় স্থানীয় বাসিন্দারা তাঁকে চোর সন্দেহে মারধর শুরু করেন। গণপিটুনিতে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সোমনাথ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিচয়পত্র থেকে তাঁর ঠিকানা জানা গেলে বিহার পুলিশ যোগাযোগ করে আলিপুরদুয়ারের Kumargram থানার সঙ্গে।
বৃহস্পতিবার বাড়ি ফিরে সোমনাথ অভিযোগ করেন, “এলাকার এক বিজেপি নেতা টাকা ও খাবারের লোভ দেখিয়ে আমাকে সভায় নিয়ে গিয়েছিল। কিন্তু সভায় আমি হারিয়ে যাওয়ার পর কেউ আমার খোঁজও নেয়নি।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সভা ভরাতে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হলেও তাঁদের নিরাপত্তা বা দায়িত্ব নেওয়ার ব্যাপারে কোনও গুরুত্ব দেওয়া