1
1
সুমিত দে, নন্দীগ্রাম:
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী আবহের মধ্যেই ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী Pabitra Kar-এর বাড়ির সামনে বিজেপি কর্মীদের তাণ্ডবকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কাছে না গিয়েই সস্তা মদ ও চোলাইয়ের তীব্র গন্ধে বিজেপি নেতা-কর্মীদের চেনা যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারীর পাঠানো টাকায় মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীদের একাংশ সেখানে জড়ো হয়ে অশান্তি সৃষ্টি করে এবং তাণ্ডব চালায় বলেই ঘটনাকে ঘিরে অভিযোগ সামনে এসেছে। ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এছাড়াও অভিযোগ উঠেছে, ২০২৪–২৫ সালে নির্বাচনী খাতে বিজেপি ৩,৩৩৫.৩৬ কোটি টাকা ব্যয় করেছে এবং সেই বিপুল অর্থের একটি বড় অংশ ক্যাডারদের সক্রিয় রাখতে, অপপ্রচার চালাতে, ভোট প্রভাবিত করতে এবং কালো টাকার প্রবাহ বাড়াতে ব্যবহার করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। নির্বাচনের আবহে এই কেন্দ্র আবারও রাজ্যের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক এলাকায় পরিণত হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।