1
1
বঙ্গ Live কলকাতা ডেস্ক:
ভারতীয় ফুটবলে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার সরাসরি অভিযোগ উঠল Kalyan Chaubey–এর বিরুদ্ধে। সর্বভারতীয় ফুটবল সংস্থা All India Football Federation (AIFF)-এর সভাপতির বিরুদ্ধে হেনস্থার গুরুতর অভিযোগ তুললেন ফেডারেশনের কার্যকরী সমিতির সদস্যা তথা মহিলা কমিটির চেয়ারপার্সন Valanka Alemao।
২৯ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত কার্যকরী কমিটির বৈঠকে তাঁকে অসম্মান ও অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভালাঙ্কা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের অন্য সদস্যদের উদ্দেশে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী Churchill Alemao-র কন্যা ভালাঙ্কা তাঁর চিঠিতে লিখেছেন,
“ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, ভাইস প্রেসিডেন্ট এন. এ. হ্যারিস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণের আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল। আমি মনে করি, আমাকে পক্ষপাতিত্বের শিকার হতে হয়েছে। সভাপতি আমার কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করেন।”
শুধু তাই নয়, তাঁর অভিযোগ—বৈঠক চলাকালীন সভাপতির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক অসম্মানজনক মন্তব্য করা হয়। এমনকি সহ-সচিবও তাঁর সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। ভালাঙ্কার দাবি, তাঁকে ভয় দেখানো এবং চুপ করিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য। পুরো বৈঠক জুড়েই তাঁকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

এদিকে, ইতিমধ্যেই নানা বিতর্কে জর্জরিত ভারতীয় ফুটবল ফেডারেশন। এর মধ্যেই নতুন করে চাপ বাড়ছে কল্যাণ চৌবের উপর। দিল্লি হাইকোর্ট ইঙ্গিত দিয়েছে, Churchill Brothers FC বনাম Inter Kashi মামলার পাশাপাশি Mohun Bagan Super Giant ও কল্যাণ চৌবের মধ্যে সম্ভাব্য ‘স্বার্থের সংঘাত’-সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হতে পারে।
জানা গিয়েছে, এই অভিযোগগুলির তদন্তে দিল্লি হাইকোর্টেরই এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। এআইএফএফ-এর আবেদনের ভিত্তিতে মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১ এপ্রিল।

ভারতীয় ফুটবলের প্রশাসনে নতুন করে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর