1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:
ভবানীপুরে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।
সূত্রের খবর, ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার সময় ঘটে যাওয়া অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন একই সঙ্গে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছে। আগামীকাল সকাল ১১টার মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যে চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন—
১) ডিসি–২ সাউথ
২) ওসি আলিপুর থানার
৩) এওসি আলিপুর
৪) আলিপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট
কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভবানীপুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।