Popular Posts

ভোটের উত্তাপে মালদহে কড়া নিরাপত্তা — জম্মু-কাশ্মীর থেকে আনা বিশেষ বুলেটপ্রুফ গাড়ি রাস্তায়

সুমিত দে,মালদহ:
ভোটের আবহে জেলাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে রাস্তায় নামানো হল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। জম্মু ও কাশ্মীর থেকে আনা এই অত্যাধুনিক গাড়ি অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত অভিযানের কাজে ব্যবহার করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


সাম্প্রতিক সময়ে এসআইআরকে কেন্দ্র করে মালদহ জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর মধ্যেই কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ সামনে আসে, যা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় হামলা ও রাস্তা অবরোধের ঘটনাও ঘটে বলে অভিযোগ।
ঘটনার পর প্রশাসন ও নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। এরই প্রেক্ষিতে মালদহ জেলায় মোতায়েন করা হয়েছে বিশেষ বুলেটপ্রুফ গাড়িটি। প্রশাসনের দাবি, এর ফলে জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *