1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা
নির্বাচনের মরশুম এলেই দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো বাংলায় আসেন বিজেপির শীর্ষ নেতারা। কয়েক মাস ধরে চলে চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর রাজনীতি—গ্রামবাংলা থেকে শহরের ঘরে পাত পেড়ে খাওয়া, ছবি তোলা আর প্রচারের ঝড়। কিন্তু সেই রাজনৈতিক সৌজন্যের বাস্তব রূপ কী, তা এবার হাড়ে হাড়ে টের পেল নিউটাউনের বিশ্বাস পরিবার। যাঁদের বাড়িতে একসময় পাত পেড়ে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah, সেই পরিবারই আজ ভোটার তালিকার বাইরে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলাজুড়ে বিজেপি নেতাদের ঘরে ঘরে গিয়ে খাওয়ার ছবি প্রচারের হিড়িক পড়েছিল। ২০২০ সালের নভেম্বর মাসে নিউটাউনের বাসিন্দা নবীন বিশ্বাসের বাড়িতে পাত পেড়ে খেয়েছিলেন Amit Shah। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন Kailash Vijayvargiya, Dilip Ghosh এবং Rahul Sinha।
সেদিন নবীন বিশ্বাসের স্ত্রী সুচন্দ্রা বিশ্বাস নিজের হাতে রান্না করেছিলেন ছোলার ডাল, ধোকলা, নতুন গুড়ের পায়েস ও গরম রুটি। সেই ছবি ও ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। বিশেষ করে Matua community-র ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে এই প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে রাজনৈতিক মহলের মত।
কিন্তু ২০২৬ সালের বাস্তবটা বিশ্বাস পরিবারের জন্য একেবারেই ভিন্ন। সেদিন নবীন বিশ্বাসের হাত ধরে Amit Shah বলেছিলেন, “আমি আছি, মোদীজি আছেন, বিজেপি আছে—আপনাদের কোনও চিন্তা নেই।”
আজ সেই আশ্বাসের বাস্তব রূপ অন্য কথা বলছে। অভিযোগ, বাংলায় চলা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি হারে বাদ পড়েছেন Matua community-র মানুষ। সেই তালিকাতেই রয়েছে নবীন বিশ্বাসের নাম। শুধু তিনি নন, গোটা বিশ্বাস পরিবারকেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যে পরিবার একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন করেছিল, সেই পরিবারই এখন ভোটাধিকার হারানোর আশঙ্কায়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—যাঁদের সামনে বসে একদিন পাত পেড়ে খেয়েছিলেন Amit Shah, তাঁদের প্রতিই কি এটাই দিল্লির ‘উপহার’?