1
1
শ্রেয়া সেনগুপ্ত, মুম্বই:
ভারতীয় সঙ্গীত জগতের এক যুগের অবসান। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশের সঙ্গীত মহলে। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি ও অনুরাগীরা।