Popular Posts

মুর্শিদাবাদে বিজেপির ‘৩ এজেন্সি’ কাজ করছে: একসঙ্গে কমিশন–অধীর–মিমকে নিশানা অভিষেকের

শ্রেয়া সেনগুপ্ত, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদের নির্বাচনী মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। সোমবার জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডে জনসভা থেকে তিনি দাবি করেন, মুর্শিদাবাদে বিজেপির হয়ে “তিনটি এজেন্সি” কাজ করছে—নির্বাচন কমিশন, কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury এবং Asaduddin Owaisi-র দল মিম।


অভিষেকের অভিযোগ, বিজেপি সরাসরি শক্তিশালী না হলেও বিভিন্ন “এজেন্সি” ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর বক্তব্য, “যারা নিজেদের বিজেপির বিরোধী বলে দাবি করছে, বাস্তবে তারাই বিজেপির সুবিধা করে দিচ্ছে।”
সভা থেকে তিনি কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে সরাসরি নিশানা করেন। অভিষেক বলেন, আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর এবং মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসিকে যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেয়, সেই একই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিচ্ছেন অধীর চৌধুরীও। তাঁর দাবি, এতে প্রমাণিত হয় যে বিজেপি বিরোধিতার নামে ভোট ভাগের রাজনীতি চলছে।
মুর্শিদাবাদের ভোটারদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তাও দেন। তাঁর কথায়, “এই নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়া মানে বিজেপিকেই শক্তিশালী করা।” তিনি দাবি করেন, বিজেপি বুঝে গিয়েছে যে সরাসরি লড়াইয়ে তারা জিততে পারবে না, তাই বিরোধী ভোট ভাঙার কৌশল নেওয়া হয়েছে।


মঞ্চ থেকে তিনি আরও বলেন, “কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন। বিভ্রান্তির রাজনীতি করে বিজেপি বাংলায় পা রাখার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেন না।”
সভায় উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে আরও শক্তিশালী করার ডাক দেন এবং বলেন, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিই শেষ পর্যন্ত জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *