Popular Posts

রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামালেন Abhishek Banerjee

সুমিত দে, Bishnupur:মানবিকতার নজির রাখলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ Abhishek Banerjee। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে রাস্তায় সাইকেল থেকে পড়ে যাওয়া এক বৃদ্ধকে দেখে নিজের কনভয় থামিয়ে তাঁর সাহায্যে এগিয়ে গেলেন তিনি।
রবিবার বিকেলে বড় কাছারি মন্দির সংলগ্ন নবনির্মিত দোকানপাটের উদ্বোধনে যাচ্ছিলেন সাংসদ। সেই সময় উল্টোদিকের রাস্তায় এক বৃদ্ধ সাইকেল থেকে পড়ে যান। ঘটনাটি চোখে পড়তেই সঙ্গে সঙ্গে কনভয় থামানোর নির্দেশ দেন অভিষেক। গাড়ি থেকে নেমে দ্রুত ওই বৃদ্ধের কাছে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।


বৃদ্ধের কোথাও আঘাত লেগেছে কি না জানতে চান সাংসদ। এরপর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাঁকে নিরাপদে এগিয়ে দেওয়ার জন্য। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেই আবার বড় কাছারি মন্দিরের উদ্দেশে রওনা দেন তিনি।


প্রসঙ্গত, এদিনই বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায় দুই বছর আগে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলির পরিবর্তে নির্মিত নতুন দোকান ব্যবসায়ীদের হাতে তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মোট ৬০ জন দোকানদারের হাতে চাবি ও সংশ্লিষ্ট নথি প্রদান করা হয়।


মন্দিরে যাওয়ার পথেই এই ঘটনায় উপস্থিত স্থানীয় মানুষের কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মানবিক আচরণ বিশেষভাবে নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *