Popular Posts

এনসিসি বেবি লিগে তৃতীয় দিনে দাপট আদিত্য, সৌভিকের

অভিমন্যু সেনগুপ্ত কলকাতা: ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) পরিচালিত এবং মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির সহযোগিতায় আয়োজিত বেবি লিগ ক্রিকেট প্রতিযোগিতা শুক্রবার তৃতীয় দিনে পৌঁছল। শহরের বিবেকানন্দ পার্ক ও রাজস্থান মাঠে এদিন মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের খেলায় ব্যাট হাতে নজর কাড়েন আদিত্য শর্মা ও সৌভিক ঘোষ।
প্রথম ম্যাচে দয়াল দাশগুপ্ত এমসিএ ৮৫/১ রান তুলে ২২ রানে পরাজিত করে সিএমডিএ নগর সিসিসি-কে। সিএমডিএ নগর সিসিসি করে ৬৩/২। রাজর্ষির ৩৭ রানের ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন রাজর্ষি।


অন্য ম্যাচে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি ৮ উইকেটে হারায় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমিকে। এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি তোলে ৭৪/৭, জবাবে ৭৭/২ রান তুলে জয় নিশ্চিত করে দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি। ২৪ রানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন সুদীপ্ত বক্সি।
পল্লিশ্রী ৯ উইকেটে পরাজিত করে তেঘরিয়া সিসিসি-কে। তেঘরিয়া সিসিসি ৬১/৫ তুললেও পল্লিশ্রী ৬২/১ রান করে সহজ জয় পায়। ২৯ রানের ইনিংসে ম্যাচের সেরা স্পন্দন দে।


দেবেশ চক্রবর্তী ক্রিকেট অ্যাকাডেমি আরও একটি ম্যাচে ৮ উইকেটে হারায় মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি (হোয়াইট)-কে। প্রতিপক্ষের ৬২/৮ রানের জবাবে ৬৩/২ তুলে নেয় তারা। তিন উইকেট নেওয়ার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন সায়ন রায়।
বিক্রম ক্রিকেট অ্যাকাডেমি ৯ উইকেটে জয় পায় দয়াল দাশগুপ্ত এমসিএ-র বিরুদ্ধে। দয়াল দাশগুপ্ত এমসিএ ৭২/৩ তুললেও অরিত করের অপরাজিত ৪৩ রানের ইনিংসে ৭৩/১ করে ম্যাচ জিতে নেয় বিক্রম। ম্যাচের সেরা অরিত কর।
দিনের অন্যতম বড় জয় আসে পল্লিশ্রীর কাছ থেকে। সৌভিক ঘোষের ৬৫ রানের দুরন্ত ইনিংসে পল্লিশ্রী ১৩৩/২ তোলে এবং ৭৯ রানে হারায় বুলান সিএফএ-কে, যারা করে ৫৪/৬। ম্যান অফ দ্য ম্যাচ সৌভিক ঘোষ।


দিনের শেষ ম্যাচে অশোক মালহোত্রা সিএ ১৭৪/৩ রান তুলে ৯৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ইস্টবেঙ্গল ক্লাবকে। আদিত্য শর্মার ঝকঝকে ৭০ রানের ইনিংস ম্যাচের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ইস্টবেঙ্গল ক্লাব ৭৭/৪ রানে থামে। ম্যান অফ দ্য ম্যাচ হন আদিত্য শর্মা।
তৃতীয় দিনের খেলায় একাধিক একতরফা জয় ও ব্যাটসম্যানদের দাপুটে পারফরম্যান্সে জমে ওঠে এনসিসি বেবি লিগের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *