1
1
বঙ্গ LIVE কলকাতা:গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যম কীভাবে কাজ করবে, কীভাবে খবর করবে—সেটাও যেন শেখানোর চেষ্টা করছেন ময়দান থানার বড় থেকে ছোট বিভিন্ন পুলিশ আধিকারিকরা।
অভিযোগ উঠেছে, ময়দান থানার ওসি মুখেশ সিং, ছোটবাবু সুমিত নন্দী, এবং লেডিস কনস্টেবল এ.আর.ও পম্পা—এই কয়েকজনের ভূমিকা নিয়ে বড়সড় তথ্য সামনে আনতে চলেছে বঙ্গ লাইভ কলকাতা।
বঙ্গ লাইভ কলকাতার দাবি, তাদের কাছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও তথ্যপ্রমাণ রয়েছে, যা খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে। অভিযোগ আরও গুরুতর—এই তথ্য প্রকাশের আগেই নাকি পিছন থেকে দুষ্কৃতীদের লাগিয়ে বঙ্গ লাইভ কলকাতা-কে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
তবে স্পষ্ট বার্তা—চাপ বা ভয় দেখিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। খুব শীঘ্রই পর্দা ফাঁস করবে ‘বঙ্গ লাইভ কলকাতা’।
শুধু এখানেই শেষ নয়, কেউ কেউ দাবি করছেন—‘বঙ্গ লাইভ কলকাতা’ কোনও চ্যানেল নয়।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
দায়িত্ব নিয়ে জানানো হচ্ছে—‘বঙ্গ লাইভ কলকাতা’ আইনগতভাবে স্বীকৃত একটি সংবাদমাধ্যম। সরকারের সমস্ত নিয়ম মেনেই কাজ করছে এই প্রতিষ্ঠান এবং প্রতি বছর নিয়মিতভাবে সরকারকে ট্যাক্স প্রদান করা হয়। এই সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র বঙ্গ লাইভ কলকাতা-র কাছে সংরক্ষিত রয়েছে।
আরও একটি বিষয় স্পষ্ট করে জানানো প্রয়োজন—আজ পর্যন্ত ‘বঙ্গ লাইভ কলকাতা’-র কর্ণধর কোনওদিন পুলিশ প্রশাসন বা রাজ্য সরকারের বিরুদ্ধে এক ইঞ্চিও কথা বলেননি।
এবং আগামী দিনেও তিনি এই নীতিতেই অঙ্গীকারবদ্ধ—প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও মন্তব্য করবেন না।
কিন্তু এখানে বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।
বিশেষ করে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে—ময়দান থানার ওসি মুখেশ সিং, ছোটবাবু সুমিত নন্দী এবং লেডিস কনস্টেবল এ.আর.ও পম্পা—এই তিনজন ব্যক্তিগতভাবে ক্ষতি করার চেষ্টা করছেন বলেই অভিযোগ।
তাই প্রশাসনের বিরুদ্ধে নয়, শুধুমাত্র এই তিন ব্যক্তির ভূমিকা ও কার্যকলাপের পর্দা ফাঁস করা হবে ব্যক্তিগতভাবেই।
সত্য সামনে আসবেই। নজর রাখুন—‘বঙ্গ লাইভ কলকাতা’-তে।