1
1
শ্রেয়া সেনগুপ্ত, পানীহাটি
সকালে আতঙ্ক এলাকায়
ভোটের আগে রাজনৈতিক উত্তেজনার মাঝেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সকালে একটি ড্রেনের ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে কিছু পড়ে থাকতে দেখেন কয়েকজন। কাছে গিয়ে দেখতেই আঁতকে ওঠেন তাঁরা—ড্রেনের ভিতরে পড়ে রয়েছে এক ব্যক্তির নিথর দেহ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোটের মুখে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।