Popular Posts

সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি হস্তান্তরের প্রস্তাবে ছাড়পত্র

সুমিত দে,কলকাতা:
আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সীমান্তরক্ষী বাহিনীকে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) তৈরির জন্য প্রায় ১০৫ একর জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন। শুক্রবার Nabanna-য় এই বিষয়ে গঠিত বিশেষ মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠকেই জমি হস্তান্তরের প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র নির্দেশে কেন্দ্রীয় সংস্থাগুলিকে জমি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


কোথায় কত জমি?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। সেই অংশে বেড়া নির্মাণের জন্য প্রয়োজন প্রায় ৬৭ একর জমি। পাশাপাশি, সীমান্তে নজরদারি আরও জোরদার করতে Border Security Force ৯টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির পরিকল্পনা করেছে, যার জন্য আরও প্রায় ১৮ একর জমি লাগবে।
এছাড়া সীমান্তবর্তী ৯টি এলাকায় রাজ্য সরকারের হাতে থাকা আরও ২৫ একর জমি বিএসএফ-কে দেওয়ার প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। সব মিলিয়ে প্রায় ১০৫ একর জমি হস্তান্তরের রূপরেখা তৈরি হয়েছে।


কীভাবে হবে হস্তান্তর?
সিদ্ধান্ত হয়েছে, প্রয়োজনীয় ক্ষেত্রে সরাসরি জমির মালিকদের কাছ থেকে জমি কিনবে জেলা প্রশাসন। এরপর সেই জমি হস্তান্তর করা হবে বিএসএফ-এর হাতে। মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ দ্রুত মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন মিললে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। চূড়ান্ত সিলমোহর পড়লেই জমি অধিগ্রহণ ও হস্তান্তরের কাজ শুরু করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
রাজ্য প্রশাসনের দাবি, অনুপ্রবেশ রোধ ও সীমান্ত পরিকাঠামো উন্নয়নে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জমি সংক্রান্ত জটিলতার কারণে এতদিন যে কাজ আটকে ছিল, তা দ্রুত এগোবে বলেই মনে করছেন ওয়াকিবহাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *