Popular Posts

গ্যাস সঙ্কট মোকাবিলায় জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার কলকাতায় মহামিছিল

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: হঠাৎ করেই রান্নার গ্যাসের (LPG) দাম বৃদ্ধি এবং গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পরিকল্পনা বা আগাম আলোচনার অভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গ্যাস সঙ্কট মোকাবিলায় কীভাবে রাজ্যস্তরে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার প্রশাসনিক বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের উপর চাপ কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কী করা সম্ভব, তা খতিয়ে দেখা হবে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রাজ্য সরকারের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তাই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করতেই বৃহস্পতিবারের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *