Popular Posts

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর অনুরাগী

বঙ্গ Live কলকাতা desk: বলিউড অভিনেতা Ranveer Singh অভিনীত জনপ্রিয় ছবি Dhurandhar এবার মুগ্ধ করেছে খোদ Alexander Stubb-কে। ভারতের সফরে এসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিজেই জানালেন, তিনি ছবিটির ভক্ত হয়ে উঠেছেন।
স্টাব জানান, ভারতে আসার আগে তাঁর ছেলের পরামর্শেই তিনি ছবিটি দেখেছিলেন। ছবিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তিসম্মত লড়াইয়ের যে প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে।
প্রেসিডেন্টের কথায়,
“ভারতে আসার ঠিক আগে আমার ছেলে আমাকে এই ছবিটি দেখতে বলেছিল। আমি ছবিটি দেখেছি এবং গল্পের সঙ্গে নিজেকে একাত্ম মনে হয়েছে। চরম সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই দেখানো হয়েছে, তা আমার খুবই ভালো লেগেছে।”
শুধু তাই নয়, ছবিটির সিক্যুয়েল Dhurandhar: The Revenge মুক্তির অপেক্ষাতেও রয়েছেন তিনি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।


ইতিমধ্যেই ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং প্রথম কয়েকদিনেই রেকর্ড গড়ার ইঙ্গিত মিলেছে। এখনও পর্যন্ত দেশজুড়ে সব ভাষা মিলিয়ে প্রায় ১২.২৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। ব্লক বুকিং ধরলে সেই অঙ্ক প্রায় ১৮.১ কোটি টাকা ছুঁয়েছে।
শুধু ভারতেই নয়, উত্তর আমেরিকাতেও ছবিটির চাহিদা তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য ইতিমধ্যেই ৩৮,৫০০-র বেশি টিকিট বিক্রি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫.১৫ কোটি টাকা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলারও। সেখানে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে রণবীর সিংকে— জাসকিরাত এবং হামজা চরিত্রে। আগের ছবির মতোই গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন Arjun Rampal, R. Madhavan এবং Sanjay Dutt।
এখন দেখার, মুক্তির পর এই সিক্যুয়েল প্রথম ছবির বক্স অফিস রেকর্ড ভাঙতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *