1
1
শ্রেয়া সেনগুপ্ত আহমেদাবাদ: আহমেদাবাদ-সুরাত জুড়ে অভিযান, আশ্রম থেকে কারখানা—জাল নোট চক্রের বড়সড় পর্দাফাঁস
গুজরাতে জাল নোট পাচারের এক বড় চক্রের পর্দাফাঁস করল Ahmedabad Crime Branch। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকার জাল নোট। ঘটনায় এক মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল টাকার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও হাতে এসেছে তদন্তকারীদের। ধৃতদের জেরা করে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য—এই চক্রের সঙ্গে যোগ রয়েছে Surat-এর একটি ধর্মীয় আশ্রমের।

এরপর Surat-এ অভিযান চালিয়ে আরও ৮০ লক্ষ টাকার জাল ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, যে গাড়ি থেকে জাল নোট উদ্ধার হয়েছে, সেটি ‘সত্য যোগ ফাউন্ডেশন’ নামে একটি আশ্রমের সঙ্গে যুক্ত।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, তদন্তকারীদের দাবি—গাড়িটি নথিভুক্ত ছিল কেন্দ্রীয় Ministry of AYUSH-এর নামে। ফলে সরকারি ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানতে পেরেছে, Surat-এর ভারছা এলাকায় একটি গোপন কারখানায় জাল নোট ছাপানো হত। সেখান থেকেই নোটগুলি আহমেদাবাদ হয়ে আশ্রমে পৌঁছত।
এই চক্রের মূলচক্রী হিসেবে উঠে এসেছে স্বঘোষিত ধর্মগুরু ‘সদগুরু প্রদীপ’ ওরফে Pradeepji-এর নাম। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আশ্রমে তল্লাশি চালিয়ে বিপুল জাল নোটের পাশাপাশি বেশ কিছু গোপন নথিও উদ্ধার হয়েছে।
এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য।