Popular Posts

কালই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ আপনার নাম আছে তো? কীভাবে দেখবেন, জেনে নিন ধাপে ধাপে

সুমিত দে, কলকাতা:পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। শনিবারই আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করবে Election Commission of India। তাই ভোটারদের এখনই দেখে নেওয়া জরুরি—আপনার নাম তালিকায় রয়েছে কি না।
তবে আতঙ্কের কোনও কারণ নেই। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাওয়া যাবে অনলাইনে।

কোথায় দেখবেন?
নাম খোঁজার জন্য ভরসা রাখুন সরকারি পোর্টালেই—
অফিসিয়াল ওয়েবসাইট: voters.eci.gov.in
মোবাইল অ্যাপ: ECINET App
রাজ্যের সিইও ওয়েবসাইট: Chief Electoral Officer West Bengal (ceowestbengal.wb.gov.in)
অনলাইনে নাম খুঁজবেন কীভাবে? (Step-by-Step Guide)
ওয়েবসাইটে লগ ইন করুন
প্রথমে যান voters.eci.gov.in-এ।
‘পরিষেবা’ বিভাগে ক্লিক করুন
‘ভোটার তালিকা ডাউনলোড করুন’ অপশন বেছে নিন।
প্রয়োজনীয় তথ্য দিন
রাজ্য: West Bengal
সংশোধনের বছর: ২০২৬
রোলের ধরন: SIR চূড়ান্ত রোল ২০২৬
জেলা নির্বাচন করুন
বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন
ভাষা বেছে নিন
ক্যাপচা কোড লিখুন
ভোটকেন্দ্র নির্বাচন করুন
তালিকা থেকে নিজের ভোটকেন্দ্রের নাম বেছে নিন।
PDF ডাউনলোড করুন
নির্বাচিত কেন্দ্রের ভোটার তালিকা PDF ডাউনলোড করে নিজের নাম খুঁজে নিন।
অফলাইনে কী করবেন?
যদি অনলাইনে অসুবিধা হয়—
সরাসরি আপনার ভোটকেন্দ্রে যান
সংশ্লিষ্ট BLO (Booth Level Officer)-এর সঙ্গে যোগাযোগ করুন


কেন জরুরি এখনই যাচাই?
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাম বাদ পড়লে বা ভুল থাকলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করতে হয়। তাই আগেভাগেই নাম দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।
মনে রাখবেন,
শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন। ভুয়ো লিংক বা অসত্য তথ্য থেকে দূরে থাকুন।
২৮ ফেব্রুয়ারি প্রকাশ—আজই প্রস্তুত থাকুন, নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *