Popular Posts

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম ৬ জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

শ্রেয়া সেনগুপ্ত, বীরভূম
বেআইনিভাবে ফর্ম ৬ জমা করে বাইরের লোককে ভোটার তালিকায় ঢোকানোর অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূলের সুপ্রিমো Mamata Banerjee এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee।
বুধবার ফর্ম ৬ (Form 6) মাধ্যমে নতুন নাম সংযোজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত। শুনানির সময় বিচারপতি Joymalya Bagchi মন্তব্য করেন, ভোটের আগের দিন কেউ প্রাপ্তবয়স্ক হলে তখনই তাঁর নাম তালিকায় যুক্ত হওয়া স্বাভাবিক প্রক্রিয়া নয়।
এই পর্যবেক্ষণের পরই আদালতের অবস্থানে সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। বীরভূমের নানুরে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “পদ্মফুল শিবির বস্তা ভরে ফর্ম সিক্স ঢোকাচ্ছিল। Supreme Court of India তা আটকে দিয়েছে। আজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমি খুশি।”
এদিন সভা মঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। তাঁর অভিযোগ, “SIR করে বেছে বেছে নাম কেটে দেওয়া হচ্ছে। এখনও ১৮ লক্ষ নাম বাদ রয়েছে। আমি কোর্টে যাওয়ার পর ২২ লক্ষ নাম পুনরায় তালিকায় উঠেছে।”


বিজেপিকে নারী-বিরোধী বলেও তোপ দাগেন তিনি। মমতার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে সবথেকে বেশি মহিলাদের নামই বাদ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “এরা মহিলা বিরোধী। সবচেয়ে বেশি মহিলাদের নাম কেটেছে।”
এরপরই নির্বাচন কমিশনের দফতরে বিজেপির পক্ষ থেকে বেআইনিভাবে ফর্ম ৬ জমা দেওয়ার অভিযোগ তুলে ফের আক্রমণ শানান তিনি। মমতা বলেন, “পদ্মফুলের বস্তা ভরে ফর্ম ৬ জমা করে বাইরে থেকে নাম ঢোকানোর চেষ্টা হচ্ছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—এভাবে হবে না।”
তৃণমূল নেত্রী আরও জানান, “আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম। যতদূর জেনেছি এখনও পর্যন্ত ২২ লক্ষ নাম আমরা তুলতে পেরেছি। তবে ১৮ লক্ষ নাম এখনও বাদ রয়েছে। তাঁদের প্রত্যেককে আপিল করতে হবে, ট্রাইবুনালে যেতে হবে। সেই খরচ আমরা দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *