Popular Posts

বিশ্বজয়ের উল্লাসে সূর্য–ঈশানদের পাশে ‘রহস্যময়ী নারী’, কে তিনি? সামনে এল পরিচয়

বঙ্গ Live কলকাতা desk: ভারত যখন বিশ্বকাপ জয়ের একেবারে দোরগোড়ায়, তখন বারবার টিভি ক্যামেরায় ধরা পড়ছিলেন লাল পোশাক পরা এক তরুণী। গ্যালারিতে বসে উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পর যখন ভারতীয় ক্রিকেটারেরা মাঠে বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন, তখনও দেখা যায় তাঁকে—এ বার গ্যালারিতে নয়, মাঠেই। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করে, কে এই ‘রহস্যময়ী নারী’?
মাঠে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও বেশ স্বচ্ছন্দে দেখা যায় তাঁকে। কখনও তিনি কথা বলছেন Suryakumar Yadav-এর সঙ্গে, আবার কখনও জড়িয়ে ধরছেন Ishan Kishan-কে। এক ভিডিয়োতে দেখা যায়, Hardik Pandya ও ঈশানের নাচের সময় তাঁদের পাশেই দাঁড়িয়ে আছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। মুহূর্তের মধ্যেই লাল পোশাকের ওই তরুণীর ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।
পরে সামনে আসে তাঁর পরিচয়। ওই তরুণীর নাম Aditi Hundia। তিনি ভারতীয় ক্রিকেটার ঈশান কিশনের প্রেমিকা। ভারতের খেলা দেখতে গিয়েছিলেন গ্যালারিতে, আর বিশ্বকাপ জয়ের পর দলের সঙ্গে উল্লাসেও যোগ দেন। সেই কারণেই ঈশানের সঙ্গে বারবার দেখা যাচ্ছিল তাঁকে।


বিশ্বকাপ চলাকালীনই ঈশানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। তিনি জানান, দুই পরিবারই এই সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন এখনও চূড়ান্ত না হলেও সম্পর্ক নিয়ে কোনও আপত্তি নেই পরিবারের।
এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেন, “ঈশান কাকে এবং কবে বিয়ে করবে, তা আমরা জানি। ও যাকে খুশি বিয়ে করুক, আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমরা খুশি।”
কে এই অদিতি হুন্ডিয়া? জয়পুরের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন অদিতি। পরে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও জায়গা করে নেন। ২০১৯ সালের আইপিএল চলাকালীন গ্যালারিতে তাঁকে কয়েকবার দেখা গিয়েছিল। তখন থেকেই ঈশানের সঙ্গে তাঁর পরিচয়। প্রথমে সমাজমাধ্যমে যোগাযোগ, পরে সেই বন্ধুত্ব গড়ায় সম্পর্কে।
এখন সেই সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনও পরিবারেরই। বিয়ের আগেই ভারতের বিশ্বজয়ের মঞ্চে একসঙ্গে উল্লাসে মাতলেন ঈশান ও অদিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *