Popular Posts

রঙের উৎসবে সকালেই বন্ধ মেট্রো, আংশিক সূচি প্রকাশ

সুমিত দে,কলকাতা:
দোল-হোলি উপলক্ষ্যে ৩ মার্চ শহরে আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। Kolkata Metro কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের দিন সকালে কোনও লাইনেই ট্রেন চলবে না। দুপুরের পর থেকে ধাপে ধাপে পরিষেবা চালু হবে।
ব্লু লাইনে কী ব্যবস্থা?
উত্তর-দক্ষিণ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। বিকেল থেকে রাত পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে এবং দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না বলে জানানো হয়েছে।


গ্রিন লাইনেও একই চিত্র
ইস্ট-ওয়েস্ট গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর V) দুপুরের আগে কোনও ট্রেন চলবে না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুপুর ২টোর পর দুই প্রান্তিক স্টেশন থেকেই পরিষেবা শুরু হতে পারে। তবে চূড়ান্ত সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি। বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অরেঞ্জ ও পার্পেল লাইনে অনিশ্চয়তা
অরেঞ্জ ও পার্পেল লাইনে দোলের দিন পরিষেবা চালু থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, এই দুই লাইনে পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনাই বেশি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।


গত বছরও দোলের দিন ব্লু ও গ্রিন লাইনে দুপুরের পর থেকে পরিষেবা চালু হয়েছিল। সেই ধারা বজায় রেখেই এ বছরও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
হোলির দিন পরিষেবায় কোনও পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনও আলাদা করে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, সেদিন মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকার সম্ভাবনাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *