1
1
শ্রেয়া সেনগুপ্ত, মালদহ
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ফের কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন Mamata Banerjee। মালদহের Manikchak-এ সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-কে। তাঁর দাবি, সাহস থাকলে যেসব মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, তাঁদের সামনে দাঁড়িয়ে কথা বলুন।
এসআইআর প্রক্রিয়ায় যে জেলাগুলিতে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে, তার মধ্যে অন্যতম Malda। সেই মালদহের মানিকচকে সভা করতে গিয়ে বিষয়টি সামনে আনেন তৃণমূল নেত্রী। তিনি সভায় উপস্থিত মানুষদের উদ্দেশে প্রশ্ন করেন—কার কার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। হাত তুলতে বলতেই দেখা যায়, সামনে উপস্থিত বহু মানুষ, বিশেষ করে মহিলারা, হাত তুলেছেন। এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন মমতা।

তিনি বলেন, “যতদূর চোখ যায় মানুষ হাত তুলেছে। তাহলে ভোট দেবে কে? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে প্রহসন চলছে।”
এই ঘটনাকে সামনে রেখেই তিনি সরাসরি চ্যালেঞ্জ জানান অমিত শাহকে। তাঁর কথায়, “অমিত শাহকে চ্যালেঞ্জ জানাচ্ছি—ক্ষমতা থাকলে এখানে এসে সভা করুন এবং যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে সামনাসামনি কথা বলুন।”
এদিন তিনি অভিযোগ করেন, বিজেপি ও Election Commission of India-এর যৌথ চক্রান্তে বাংলার বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি মানুষকে আইনি পথেও লড়াই চালানোর পরামর্শ দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের নাম বাদ পড়েছে তারা যেন এসআইআর ট্রাইবুনালে আবেদন করেন। “সব কাজ ছেড়ে আগে ট্রাইবুনালে আবেদন করুন। যে নাম কেটেছে, তারা সবাই ভোটার। মিটিং-মিছিল করার দরকার নেই, আগে মানুষের নামটা ভোটার তালিকায় তুলুন,”—বলেন তিনি।
সভা মঞ্চ থেকে মানিকচকের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আপনাদের ভোট কেটে দেওয়ায় আমি দুঃখিত। আপনারা আবেদন করুন, প্রয়োজনে ফর্ম কলকাতা পার্টি অফিস থেকেও নিয়ে নিন। আগে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।”

মালদহের সভা থেকে এই ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করার বার্তাও দেন তিনি।