1
1
সুমিত দে, কলকাতা:আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল রাজ্য সরকার। বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সংশ্লিষ্ট আধিকারিকদের নির্বাচনী দায়িত্ববিহীন পদে পুনর্বিন্যাস করা হয়েছে।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়ে দেয় এবং স্পষ্ট নির্দেশ দেয় যে, নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোনও দায়িত্বে তাঁদের রাখা যাবে না। সেই নির্দেশ অনুসারেই নতুন পদায়ন করা হয়েছে বলে জানা গিয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদে থাকা ইন্দিরা মুখোপাধ্যায়কে সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট করা হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে এডিজি (সংস্কার ও সমন্বয়) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীকে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হয়েছে। আসানসোল–দুর্গাপুরের প্রাক্তন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরিও একই দায়িত্ব পেয়েছেন।

উত্তরবঙ্গের আইজি পদ থেকে সরানো সুকেশকুমার জৈনকে আইবির আইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। হাওড়া ও চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং কোটেশ্বর রাওকে আইবির ডিআইজি পদে আনা হয়েছে।
এছাড়াও পূর্ব মেদিনীপুর, কোচবিহার, ডায়মন্ড হারবার, বসিরহাট এবং পশ্চিম মেদিনীপুর জেলার অপসারিত পুলিশ সুপারদের এসটিএফ-এ নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসতের প্রাক্তন পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি করা হয়েছে।

অন্যদিকে এডিজি (কারা) লক্ষ্মীনারায়ণ মীনাকে এডিজি (রেকর্ড ব্যুরো)-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মালদহ, ইসলামপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি (গ্রামীণ) এবং জঙ্গিপুর পুলিশ জেলার প্রাক্তন পুলিশ সুপার-সহ মোট ছ’জন আধিকারিককে আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে।
নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এই বড়সড় রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক