1
1
সুমিত দে, কলকাতা:এসআইআর (SIR) ইস্যু ঘিরে ফের তীব্র আইনি টানাপোড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিচারকদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার এই বিষয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী Kapil Sibal।
রাজ্যের অভিযোগ, Election Commission of India (ইসিআই) সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান্য করে একাধিক পদক্ষেপ নিচ্ছে। এমনকি Calcutta High Court-এর প্রধান বিচারপতিকে অবহিত না করেই এসআইআর সংক্রান্ত নথি গ্রহণ ও প্রক্রিয়া নিয়ে নির্দেশ জারি করা হয়েছে বলে অভিযোগ।
সুপ্রিম কোর্টের আগের নির্দেশ কী ছিল?
গত ২৪ ফেব্রুয়ারি এসআইআর মামলায় Supreme Court of India জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনে ভিন্রাজ্য থেকে বিচারক নেওয়া যেতে পারে। তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।
কিন্তু রাজ্যের দাবি, সেই প্রক্রিয়া না মেনেই কমিশন একতরফাভাবে নির্দেশ দিচ্ছে—
কোন নথি গ্রহণ করা হবে আর কোনটি নয়
এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণে বাধা
আদালতের সঙ্গে আলোচনা ছাড়াই বিচারকদের প্রশিক্ষণ

আদালতে কী পর্যবেক্ষণ?
শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই ও নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ কে দেবে?
তিনি স্পষ্ট করে বলেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে, সেই অনুযায়ীই নথি গ্রহণ করতে হবে। এর অন্যথা করা যাবে না। পাশাপাশি বিচারবিভাগকে প্রভাবমুক্তভাবে কাজ করার নির্দেশ দেন। মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়া এগোনোর কথাও উল্লেখ করা হয়।
এছাড়া সম্পূর্ণ তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনকে।
বাড়ছে আইনি জট
এসআইআর ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এই আইনি সংঘাত নতুন মাত্রা পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আগামী দিনে কমিশনের ভূমিকা ও প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকছে।