Popular Posts

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও ঘিরে সরব তৃণমূল

শ্রেয়া সেনগুপ্ত  কলকাতা: বাংলায় নাকি শান্তিপূর্ণ নির্বাচন হয় না—এই অভিযোগ তুলে সকাল থেকেই সরব বিজেপি। সেই অভিযোগের সুরে সুর মিলিয়েছে নির্বাচন কমিশনও, দাবি তৃণমূলের। তবে তৃণমূলের প্রশ্ন, বিজেপির নেতারাই যখন প্রকাশ্যে ভোটে জয়ের ‘কৌশল’ নিয়ে কথা বলছেন, তখন কি কমিশন সেই বিষয়ে পদক্ষেপ নেবে?
বুধবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেন, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (ভাইরাল ভিডিওটির সত্যতা ‘বিশ্ব বাংলা সংবাদ’ যাচাই করেনি।) সেই ভিডিওতে নাকি বিজেপি নেতা ও কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে কথোপকথনে বলতে শোনা যাচ্ছে—লোকসভা ভোটের দিন বোমা ফাটিয়ে এলাকা ফাঁকা করে দেওয়ার পরই তারা জয় পেয়েছিলেন।
অরূপ চক্রবর্তীর দাবি, এই কথোপকথন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে বিজেপি কীভাবে জিতেছিল। তাঁর বক্তব্য, অল্প ব্যবধানে জয় পাওয়া ওই কেন্দ্রে মানুষের ভোটে নয়, ভয় দেখিয়ে ভোট করানোর অভিযোগ কার্যত নিজের মুখেই স্বীকার করেছেন সৌমেন্দু অধিকারী।
এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার যখন প্রশাসনের আধিকারিকদের কাছে কৈফিয়ত চাইছেন, তখন কি কাঁথির সাংসদের কাছেও জবাবদিহি চাইবেন?
অরূপের কটাক্ষ, “তিনি তো ভ্যানিশ কুমার—শুধু ভোটারদের ভ্যানিশ করছেন। এবার কি কাঁথির সাংসদের কাছেও কৈফিয়ত চাইবেন, নাকি এই ইস্যুতেও ভ্যানিশ হয়ে থাকবেন?”
এই ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানউতোর ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *