Popular Posts

ফাঁকা চেয়ারে ভর করে ২০২৬-এর স্বপ্ন? বিজেপির ক্ষমতা দখলের দাবি ঘিরে উঠছে তীব্র প্রশ্ন

সুমিত দে, কলকাতা:২০২৬-এর বিধানসভা ভোটে বাংলা দখলের দাবি করছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-এর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার বড় বড় কথা শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের মুখে। কিন্তু সেই দাবির ভিত যে কতটা দুর্বল, তারই বাস্তব ছবি উঠে এল কলকাতার সায়েন্স সিটিতে।
দিল্লির বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বাংলায় এলেন। সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে নেতৃত্বের অভাব ছিল না। অভাব ছিল জনসমর্থনের। মহিলা সম্মেলনের জন্য ভাড়া করা হয়েছিল সায়েন্স সিটি-র অডিটোরিয়াম। কিন্তু ভরল না চেয়ার। উল্টে ফাঁকা আসনের সংখ্যাই নজর কাড়ল বেশি।


প্রশ্ন উঠছে—কেন্দ্রের নেতৃত্বের উপস্থিতিতেও যদি একটি অডিটোরিয়াম ভরানো না যায়, তাহলে বিধানসভা ভোটের মতো বিশাল রাজনৈতিক যুদ্ধে বিজেপি লড়বে কীভাবে? বাংলার ‘মা, মাটি, মানুষের সরকার’-এর বিরুদ্ধে ভোটের ময়দানে দাঁড়িয়ে ক্ষমতা দখলের লড়াই কি আদৌ সম্ভব?
এখানেই শেষ নয়। বাংলায় এসে মুখ্যমন্ত্রীর পুজো সফরও প্রশ্ন তুলেছে। কালীঘাট মন্দির-এ ঢুকে পুজো না দিয়েই মাত্র কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যাওয়া—অনেকের চোখে এটাও নিছক লোক দেখানো। রাজ্যবাসীর সঙ্গে সংযোগ তৈরির বদলে তাড়াহুড়োর সফর যেন আরও দূরত্বই বাড়িয়েছে।


রাজনৈতিক মহলের একাংশের মতে, এই চিত্র বিজেপির রাজ্য সংগঠনের দুর্বলতাকেই সামনে আনছে। আর সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন—এ কি তাহলে বাস্তব রাজনীতির হিসেব, না কি শুধুই ক্ষমতা দখলের দিবাস্বপ্ন? ফাঁকা চেয়ার আর ফাঁকা হল ঘিরেই আজ উঠছে সেই কঠিন প্রশ্ন—বিজেপি কি তবে বাংলায় শুধু স্বপ্নই দেখছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *