Popular Posts

ভাগলপুরে অস্ত্র–কারখানায় হানা! কলকাতা ও বিহার STF-এর যৌথ অভিযানে গ্রেফতার ৫, উদ্ধার পিস্তল–ব্যারেল–যন্ত্রপাতি

সুমিত দে,ভাগলপুর: রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র কারখানা। বিহারের ভাগলপুর জেলার মধুসূদনপুরের একটি বাড়িতে গোপনে তৈরি হচ্ছিল আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল Kolkata Police STF ও Bihar STF-এর যৌথ অভিযানে ফাঁস হল সেই চক্র।
অভিযানে বাড়ির মালিক মহম্মদ নাসির-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের জেরায় বেআইনি অস্ত্র তৈরির বিস্তৃত নেটওয়ার্কের ইঙ্গিত মিলেছে।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ২০টি আধা-তৈরি পিস্তল, ৮টি পিস্তলের ব্যারেল, একাধিক ড্রিলিং মেশিন এবং অস্ত্র তৈরির নানা যন্ত্রপাতি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এখান থেকে তৈরি অস্ত্র বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা ছিল।


পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, অস্ত্র কোথায় সরবরাহ হত এবং কতদিন ধরে এই কারখানা চলছিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যৌথ অভিযানের মাধ্যমে বড়সড় অপরাধচক্রের শিকড়ে টান পড়ল বলেই মনে করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *