1
1
শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:শহরের প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও সহায়তায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে Kolkata Police-এর ‘প্রণাম’ প্রকল্প। সেই পরিষেবাকে আরও ব্যক্তিগত ও আন্তরিক করে তুলতেই নতুন উদ্যোগ—‘প্রণামের আড্ডা’।

এই আড্ডার মূল উদ্দেশ্য গল্পচ্ছলে ‘প্রণাম’-এর সদস্যদের সুবিধা–অসুবিধার কথা শোনা এবং দ্রুত সমাধানের পথ খোঁজা। মাসে এক বা দু’বার নির্দিষ্ট থানা এলাকার ‘প্রণাম’ সদস্যদের নিয়ে চা–জলখাবারের সঙ্গে বসবে এই আড্ডা; চলবে গান–কবিতাও। উপস্থিত থাকবেন পুলিশের পদস্থ আধিকারিকরা। শহরের পুলিশ ও প্রবীণ নাগরিকদের মধ্যে যোগাযোগ এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের লক্ষ্য।

বুধবার সকালে Subhas Sarobar-এ ইস্ট সাবারবান ডিভিশনের পাঁচটি থানা এলাকার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল উদ্বোধনী ‘প্রণামের আড্ডা’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নগরপাল সুপ্রতিম সরকার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
আড্ডার ফাঁকে প্রবীণদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশা মন দিয়ে শোনা হয় এবং সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। উদ্যোগের মাধ্যমে নিরাপত্তার পাশাপাশি মানসিক স্বস্তি ও সামাজিক সংযোগ বাড়ানোর বার্তাই তুলে ধরা হয়েছে