Popular Posts

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গ্রেফতার যুবক, উদ্ধার তিনটি মোবাইল ফোন

সুমিত দে,কলকাতা:মেট্রো এলাকায় অ্যান্টি-ক্রাইম পেট্রোলিং চলাকালীন ওয়াচ সেকশন, ডি.ডি.-এর তৎপরতায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম মোঃ তৌসিফ (২৮)। সে প্রয়াত মোঃ কায়ুমের ছেলে। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে, সালিয়া মসজিদের কাছে।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে মোট তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যেই একটি মোবাইল ফোনের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়েছে এবং সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেটি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই ঘটনায় মুচিপাড়া থানা ডি.ডি.-এর কেস নম্বর ৩৪/২০২৬ (তারিখ ১৫.০২.২০২৬) অনুযায়ী BNS-এর ৩০৩(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতকে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদনসহ পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *