1
1
শ্রেয়া সেনগুপ্ত কলকাতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিত এবং দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা রয়েছে? তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থা NTPC Limited (ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড)-এ কাজের সুযোগ পেতে পারেন। সংস্থার গ্রিন কেমিক্যালস বিভাগে সিনিয়র ম্যানেজার পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
শূন্যপদ
এই পদে মোট ৮টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদনকারীদের
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষিত হতে হবে
কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বিশেষ করে ফার্টিলাইজার, মেথানল, ইউরিয়া বা অ্যামোনিয়া উৎপাদনকারী সংস্থা-তে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন
বয়সসীমা
প্রার্থীদের ৪৪ বছরের মধ্যে বয়স হতে হবে।
বেতন
নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের
নথি যাচাই
পরীক্ষা
ইন্টারভিউ
মেডিক্যাল টেস্ট
— এই ধাপগুলির মাধ্যমে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের NTPC Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ
বাছাই করা প্রার্থীদের সঙ্গে পরবর্তী ধাপের জন্য ই-মেলের মাধ্যমে যোগাযোগ করা হবে।